হোম > জাতীয়

বর্তমানে কোনো দেশ একা টিকে থাকতে পারে না

এম সাখাওয়াত হোসেন বললেন

স্টাফ রিপোর্টার

নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশ একা টিকে থাকতে পারে না। আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশকে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক বজায় রাখতে হবে।

গতকাল বুধবার রাজধানীর বিআইআইএসএসের মিলনায়তনে ‘রিজিওনাল জিওপলিটিক্যাল ল্যান্ডসকেপ : ইমপ্যাক্টস অন দ্য সিকিউরিটি ডায়নামিকস অব বাংলাদেশ অ্যান্ড ওয়েস ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেমিনারটি সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) যৌথভাবে আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক উন্নয়ন, আঞ্চলিক পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম আলী আশরাফ। এছাড়া অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস, অধ্যাপক ড. সাহাব এনাম খান প্যানেল আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ক্যাপ্টেন শফিউল মুজনিবীন।

সেমিনারে বক্তরা বাংলাদেশের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক ভূরাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষণ করেন। তারা বলেন, দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেমিনারে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইন্স স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ