হোম > জাতীয়

১৬ লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনে নিহত ১৬ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফরেনসিক বিভাগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে নমুনা সংগ্রহ করা হয়।

মিরপুর ও পল্লবী এলাকা থেকে মরদেহ দাবিদার হিসেবে অনেক আত্মীয়-স্বজন হাসপাতালের মর্গে এসে ভিড় জমাচ্ছেন এবং তাদের আহাজারি ও কান্নায় এলাকা ভারী হয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বুধবার এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরে স্বজনদের কাছ থেকেও সংগ্রহ করা হবে ডিএনএ-এর নমুনা। প্রক্রিয়াটি সিআইডি-এর ফরেনসিক বিভাগের তত্ত্বাবধানে চলছে।

এদিকে, পরিচয় শনাক্তে বুধবার সকাল থেকে ঢাকা মেডিকেলে ভিড় করেছে স্বজনরা। প্রাথমিকভাবে ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তবে পুরোপুরি নিশ্চিত না হয়ে মরদেহ হস্তান্তর করা হবে না। পোড়া মরদেহের সঙ্গে অনেকে হাতে থাকা ছবিও মিলিয়ে নিচ্ছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। জেলা প্রশাসকের অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তুলে দেওয়া হবে।’

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী