হোম > জাতীয়

আজ রাতেই দেখা যাবে বছরের প্রথম সুপারমুন

আমার দেশ ডেস্ক

চাঁদপ্রেমীদের জন্য দারুণ খবর। সুপার মুনের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৫ সালের প্রথম সুপারমুন দেখা যাবে আজ ৬ অক্টোবর।

এ সময় চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বড় এবং উজ্জ্বল দেখা যাবে। এদিন রাতে চাঁদের আলোর উজ্জ্বলতা ১৩ শতাংশ বেড়ে যায়।

জ্যোতির্বিদদের ভাষায়, এই সময় চাঁদকে 'হারভেস্ট মুন' বা 'সুপারমুন' বলা হয়, যা প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়।

বিরল এই দৃশ্য আজ ৬ অক্টোবর সোমবার রাত সোয়া ১২টার পর থেকে দেখা যাবে। বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে সূর্যাস্তের পরপরই পূর্ব দিগন্তে চাঁদ উঠতে দেখা যাবে। দিগন্তের কাছাকাছি থাকা অবস্থায় চাঁদ স্বাভাবিকের তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখাবে।

দিগন্তের কাছে চাঁদ কখনো হলুদ বা কমলা রঙেরও দেখা দিতে পারে। এর কারণ হলো, পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলো ছেঁকে দেয় এবং লাল-হলুদ আলোকে সরাসরি আসতে দেয়। আরও একটি বিষয় হলো, এই সময় মুন ইলিউশনের প্রভাবে চাঁদকে বেশি বড় দেখায়।

সাধারণত পূর্ণিমার চাঁদ রাতভর ওঠে না, তবে হার্ভেস্ট মুনের সময় চাঁদ স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি ওঠে এবং একাধিক রাত ধরে আকাশে বড় আকৃতিতে দৃশ্যমান থাকে।

‘হার্ভেস্ট মুন’ নামটির পেছনে রয়েছে ইতিহাস ও কৃষির সঙ্গে জড়িত একটি প্রেক্ষাপট। প্রাচীনকালে, যখন বিদ্যুৎ ছিল না, তখন কৃষকেরা ফসল কাটার মৌসুমে সন্ধ্যার পরও চাঁদের আলোয় কাজ করতেন। এই সময় উজ্জ্বল চাঁদের আলো তাঁদের বাড়তি সময় মাঠে কাজ করার সুযোগ দিত। তাই একে ‘হার্ভেস্ট মুন’ বলা হয়।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী