হোম > জাতীয়

রাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি: টিআইবি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজনৈতিক দলে পরিবারকেন্দিক নেতৃত্বের কারণে বৈচিত্র্যময় তৈরি হচ্ছে না বলে জানিয়েছে ট্যান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, রাজনীতিতে কালো টাকার ব্যবহার বন্ধ হয়নি। একাধিক রাজনৈতিক দলে নারী নেতৃত্বের বিকাশ ঘটেনি।

আজ রোববার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা ছিল রাজনৈতিক কর্মকান্ডে সহিংসতা কমবে। কিন্তু তা হয়নি।

টিআইবি কয়েকটি বিষয়ে সুপারিশ করছে তাহলো— রাজনৈতিক দলের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর প্রয়োজনীয় সংশোধন করতে হবে, যার মধ্যে থাকবে-আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সহজ এবং নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা ও সুপারদ সাপেক্ষে নিবন্ধন নবায়ন করা। আরপিও, ১৯৭২ অনুয়ায়ী সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য ব্যক্তিদের কোনো নিবন্ধিত দলের সাধারণ। কমিটির সদস্য না করা।

নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার দলের স্থানীয় সদস্যদের গোপন ভোটে তৈরি প্যানেল থেকে মনোনয়ন চূড়ান্ত করা। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর তিন বছরের দলীয় সদস্যপদ থাকা বাধ্যতামূলক করা। সকল দলের আর্থিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক করা।

তাহসিফের বান্ধবী দিশা আটক

পুলিশের গাড়িতে আগুন, ৩ মেট্রো স্টেশন বন্ধ

সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ৮ হাজার টাকা

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় জেজেইউর নিন্দা

এলডিসি উত্তরণে সময় বৃদ্ধির ব্যতিক্রমী সিদ্ধান্ত, এখন কৃতিত্ব দেখানোর পালা

মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আমার দেশ ছিঁড়ে ফেলায় রাশেদ খাঁনকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জাস্টিস ফর জুলাই ইউকের

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা ও প্রতিবাদ এনইসির

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন