হোম > জাতীয়

ব্রিকস সম্মেলনের শেষ দিনে ভারতের ব্রিফিংয়ে এলো বাংলাদেশ প্রসঙ্গ

আমার দেশ অনলাইন

বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুধাকর দালেলা। রোববার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের শেষ দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক গণমাধ্যম উয়িয়ন-এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সচিব বাংলাদেশ প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। ওই সাংবাদিক জানতে চেয়েছিলেন, বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে সম্মেলনে বাংলাদেশের অবস্থান কী ছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে কেউ সম্মেলনে প্রতিনিধিত্ব করেছেন কি না।

জবাবে সুধাকর দালেলা বলেন, ব্রিকসের পরিধি সম্প্রসারণ এবং ‘গ্লোবাল সাউথ’-এর বিভিন্ন উন্নয়নশীল অঞ্চলের কণ্ঠস্বর ও প্রত্যাশা গুরুত্বের সঙ্গে বোঝার লক্ষ্যেই আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং বিমসটেকের মতো আঞ্চলিক জোটগুলোর শীর্ষ নেতৃত্ব বা চেয়ারদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই ধারাবাহিকতাতেই বিমসটেকের চেয়ার হিসেবে বাংলাদেশকেও ব্রিকসের আউটরিচ পর্বে আমন্ত্রণ জানানো হয়।

তিনি আরও জানান, ব্রিকস সংশ্লিষ্ট এই আউটরিচ পর্বে বিভিন্ন আঞ্চলিক জোটের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের উন্নয়নশীল দেশ ও অঞ্চলের সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং প্রত্যাশা তুলে ধরার ও বোঝার চেষ্টা করা হয়েছে।

সচিবালয়ে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

গার্মেন্টস শিল্পে শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহ্দী আমিন

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

‘মেধাবীদের শুধু বিদেশে পাড়ি দিলে চলবে না, মেধা দিয়ে দেশ গড়তে হবে’

রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর

জুলাই শহীদদের হত্যার বিচার ও আহতদের চিকিৎসার দাবিতে বিক্ষোভ

প্রথমবারের মতো ইসলামি বইমেলায় স্থান পেল ‘শাপলা কর্নার’

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার