হোম > জাতীয়

জানাজাস্থলে খালেদা জিয়ার লাশবাহী গাড়ি

আতিকুর রহমান নগরী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়ি বহর জানাজাস্থলের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বুধবার দুপুর ২টার দিকে রওয়ানা দেয় এই গাড়ি বহর। মানিক মিয়া এভিনিউ এর যেখানে লাশ রাখা হবে সেই দিকে এগিয়ে যাচ্ছে তার লাল সবুজ গাড়ি।

এর মধ্যে প্রধান উপদেস্টাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। একই সাথে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে গুলশানে নিজের বাসা থেকে মানিক মিয়া এভিনিউ এর উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা হন।

এর আগে এদিন সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছিল।

মানিক মিয়া এভিনিউ জনসমুদ্রে পরিণত হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৩৮ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন।

বিল্ডিং কোড মানতে টাস্কফোর্স গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে

শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা পেল বাংলাদেশ

আরো ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

অবৈধভাবে পাচারকালে ৪৯৫ বস্তা সিমেন্টসহ ট্রলার জব্দ

৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

ডেপুটি স্পিকারকে প্রধান করে সংসদের লাইব্রেরি কমিটি গঠন

হামের প্রাদুর্ভাব: ১৮ দিনে হাসপাতালে ৩৭০৯ শিশু, মৃত্যু ১৩

সব অধ্যাদেশ ছাপাতে কত খরচ, সংসদে জানালেন আইনমন্ত্রী