হোম > জাতীয়

হাম ও উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর, সন্দেহজনক মৃত্যু হয়েছে আরো ১৪৫ শিশুর।

এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৮৯ শিশু এবং সন্দেহজনক আরো ১৪ হাজার ৩৮৫ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, পরের স্থানে আছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক ৭৪৭৮ শিশু এবং রাজশাহী বিভাগে ৩৪৪৯ শিশু হামে আক্রান্ত হয়েছে।

সুস্থ বিনোদন চর্চা জোরদারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

মঞ্চ নাটক দেখতে সপরিবারে বেইলি রোডে প্রধানমন্ত্রী

বগুড়া ও শেরপুরে ১১ শতাংশ কেন্দ্রে প্রক্সি ভোটের ইঙ্গিত পেয়েছে এএফইডি

৪ সিটিতে হামের টিকা শুরু রোববার

গণভোট অধ্যাদেশ বাতিল করে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে : এওএবি

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, শিগগির অভিযান

বাংলাদেশসহ ১৭টি দেশে ফ্লাইট পুনরায় চালু করল এয়ার অ্যারাবিয়া

গণঅভ্যুত্থানের বিনিময়ে পাওয়া দেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই