হোম > জাতীয়

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বিজিএমইএর তথ্য

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত।

চলমান শ্রমিক অসন্তোষের কারণে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৫২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। একই সময়ে কাজ না করে কারখানা থেকে বেরিয়ে গেছেন ৯ লাখ ৮৭ হাজার ১৯০ জন শ্রমিক। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, রোববার বেলা সাড়ে ৩টা পর্যন্ত দেশের পাঁচটি শিল্পাঞ্চলের ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে খোলা ছিল ১ হাজার ৮১৬টি।

বিজিএমইএর তথ্য বলছে, ডিএমপি এলাকার মিরপুরে ৩২০টি কারখানার মধ্যে ৬৮টি কারখানার শ্রমিক কাজ না করে বেরিয়ে যান। এ এলাকায় এমন শ্রমিকের সংখ্যা ৫১ হাজার ৬২৫ জন। গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় ৮৩৬টি কারখানার মধ্যে ২৭৬টির শ্রমিক কাজ না করে বেরিয়ে যান। এ দুই এলাকায় এ সংখ্যা ৬ লাখ ৪৫ হাজার ৩৬০ জন।

অন্যদিকে সাভার, আশুলিয়া ও জিরানী এলাকায় ৪৪১টি কারখানার মধ্যে ১৮৫টির শ্রমিক কাজ না করে বেরিয়ে যান। এই এলাকায় কাজ না করে কারখানা থেকে বেরিয়ে যাওয়া শ্রমিকের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২০৫ জন। এ ছাড়া নারায়ণগঞ্জ এলাকায় ১৯৭টি এবং চট্টগ্রাম এলাকায় ৩৪০টি কারখানার তথ্যও দিয়েছে বিজিএমইএ। তবে এসব এলাকায় কাজ না করে বেরিয়ে যাওয়া শ্রমিকের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

বিজিএমইএর সারসংক্ষেপ অনুযায়ী, সংগঠনটির অধীনে সব মিলিয়ে কারখানা ২ হাজার ১৩৪টি। এর মধ্যে খোলা ছিল ১ হাজার ৮১৬টি। আর এসব কারখানার মধ্যে সোমবার শ্রম অসন্তোষের কারণে বন্ধ হয়ে যায় ৫২৯টি।

চুক্তি করে উড়োজাহাজ আনতে লাগবে ১০ বছর, এখনই উদ্যোগের তাগিদ পর্যটনমন্ত্রীর

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশেদের পত্রিকা ছেঁড়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত: নেজামে ইসলাম পার্টি

শিল্পাঞ্চলে নাশকতাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

পেশাগত দক্ষতা বাড়াতে বাংলাদেশ ও মার্কিন বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ

শ্রমিক অসন্তোষ নিরসনে জরুরি বৈঠক শেষে সরকারের কঠোর বার্তা

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, তবে আছে দুঃসংবাদও