হোম > জাতীয়

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আমার দেশ অনলাইন

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকাসহ ৫ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বিকাল ৪টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অপরিকল্পিত হকার উচ্ছেদ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে

মন্ত্রীকে ক্ষমতা দিয়ে জুলাই জাদুঘর অধ্যাদেশ সংশোধন

সরকার দেশকে ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাচ্ছে: খেলাফত মজলিস

ইসরাইলের বিমান হামলায় লেবাননে বাংলাদেশি নিহত

মিস্টার আবদুল্লাহ, দিস ইজ নট শাহবাগ: সংসদে স্পিকার

সরকারি দলের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ

হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৮

বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে বিরোধী দলের ওয়াকআউট

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী

সরকারি দল হয়তো খুব মেধাবী, তাই কাগজ দেখেই সব বুঝে ফেলেছে