হোম > জাতীয়

পারভেজ হত্যায় অভিযুক্ত ফারিয়া গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলোচিত দুই নারী শিক্ষার্থীর মধ্য থেকে ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, গ্রেপ্তারকৃত টিনাকে ৫ দিনের রিমান্ড আবেদন জানিয় দুপুরের পর আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি পরে মীমাংসা করা হয়।

তবে সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে ৩০-৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।

মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার