হোম > জাতীয়

সরকারি খরচে আইনি সেবা পেলেন ৩০ হাজারের বেশি শ্রমিক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে লিগ্যাল এইডের মাধ্যমে ৩০ হাজার ৪১ জন শ্রমিককে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০০৯ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লিগ্যাল এইডের আওতায় আইনি সহায়তার বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই সেবা চালু করা হয়। পরে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল স্থাপন করা হয়। এসব সেলের মাধ্যমে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৩০ হাজার ৪১ জন শ্রমিক আইনি সহায়তা পেয়েছেন।

এ সময় ২২ হাজার ১১০টি আইনি পরামর্শ দেওয়া হয়েছে। ৪ হাজার ৬২২টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে ৩ হাজার ৩০৯টি মামলার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৯২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।

আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সূত্র: বাসস

দলীয় বিবেচনায় কাউকে কার্ড দেওয়া হবে না

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্পর্কে যা জানা গেল

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ

জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে

ঢাকার ৭ পাম্পে তেল নিতে লাগবে অ্যাপ

২৭০৩ পদের বিপরীতে ১ লাখ ২৬ হাজার আবেদন

ইসরাইলের হামলায় নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

দ্বিতীয় দিনে সংরক্ষিত আসনের মনোনয়নপত্র নিলেন যে ৭৩ নারী

কুকুর-কুমির ঘটনায় দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী