হোম > জাতীয়

ডাকসু নির্বাচনে ‘ট্যাগের রাজনীতির’ ভূমিধস পরাজয়: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের ও স্বতন্ত্র প্রার্থীদের অভিনন্দন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে। বুধবার সন্ধ্যায় ফেসকুবে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

এই নির্বাচনের ফলাফল মেনে নেয়া সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলবো। হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগণিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানুষিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক।

এই থিমের বিরুদ্ধে অবিরামভাবে প্রতিবাদ জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, নানা হুমকি ও আক্রমন এসেছে, কখনো থামিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারীতে এই থিমের উপর ‘আমি আবুবকর’ নামের উপন্যাসও লিখেছি। এক বইমেলাতেই এটি ১১ বার মুদ্রন করতে হয়েছিল। তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি।

শিবিরের নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে আসিফ নজরুল বলেন, গণঅভ্যূত্থানকারী সবাইকে নিয়ে একসাথে কাজ করুন।

তিনি বলেন, সলিমুল্লাহ হলে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙ্গা টেবিল চেয়ার দেখে বস্তির মতো লাগতো, ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা আর রুমগুলোর ভেতর তো উকি দিতেই ইচ্ছে হতো না।

আইন উপদেষ্টা আরও বলেন, কতোকিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কতো সমস্যা এখানে। আশা করি ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশে ঢাবি-র অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন। দোয়া।

ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’

নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ-এর প্রেসের সামনে দুই ককটেল নিক্ষেপ

অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, চার বিভাগে ঝরবে বৃষ্টি