হোম > জাতীয়

আশুলিয়ায় শ্রীলংকার নাগরিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারের আশুলিয়া থেকে এক শ্রীলংকার নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তিন তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি ঢাকা রপ্তানি প্রক্রিকরণ (ডিইপিজেডের) এলাকায় তালিশমান বিডি লিমিটেড গার্মেন্টস সেকশনে কাটিং ম্যানেজার পদে কর্মরত ছিলেন। শ্রীলংকার এ নাগরিকের বাসা সেখানকার রাজধানী কাঠমন্ডুতে।

পুলিশ জানায়, বিকেলে নিহতের বন্ধু ও কয়েক সহকর্মী হাপুরাচিগেকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করলে তাদের সন্দেহ হয়। পরে তারা ফ্লাটে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিজের ভাড়া করা এ ফ্লাটে এ ব্যক্তির সাথে আরো কয়েকজন থাকতেন। কি কারণে হাপুরাচিগে আত্মহত্যা করেছে তারা কিছুই জানেন না। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বর্ণাঢ্য আয়োজনে দেশীয় সাংস্কৃতিক সংসদের নববর্ষ উদযাপন

কৃষি ও কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

রাষ্ট্র গঠনের লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বা বিভেদের স্থান নেই : তথ্যমন্ত্রী

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি

যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী