হোম > জাতীয়

আলিয়ায় নিয়োগে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ, সুযোগ পাবেন কওমিপড়ুয়ারাও

আমার দেশ অনলাইন

বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে (আলিয়া মাদরাসা) সহকারী মৌলভী (কারী) এবং ইবতেদায়ী কারী পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার শর্তাবলি পুনর্নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার তারিখে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে-

সহকারী মৌলভী (কারী): প্রার্থীকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল (মুজাক্কিব)/আলিম (মুজাক্কিব মাহির) উত্তীর্ণ হতে হবে এবং সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রিধারী হতে হবে। অথবা, সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত/দারসে কেরাত/কারী/হাফিজে কুরআন উত্তীর্ণ সনদের পাশাপাশি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রি থাকতে হবে।

ইবতেদায়ী কারী: প্রার্থীকে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) ডিগ্রিসহ ৬টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত/হিফজুল কুরআন সনদপ্রাপ্ত হতে হবে।

পরিপত্রে আরো বলা হয়েছে, সমগ্র শিক্ষা জীবনে যেকোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে। এছাড়া উভয় পদের জন্যই চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে (তবে সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ও নেপাল থেকে কৃষিশ্রমিক নিচ্ছে জাপান

গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত

ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪৩২২ মামলা

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

গ্রামীণ ব্যাংকে হামলার নেপথ্যে কী

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়