হোম > জাতীয়

৫০ কোটির প্রকল্প অনুমোদনসহ আরো যেসব ক্ষমতা পাবেন প্রধান বিচারপতি

আতিকুর রহমান নগরী

বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। আশা করছি আমরা উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ গঠন হয়ে যাবে। এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা, ছুটির বিষয়াদি সবকিছু উচ্চ আদালতের মাধ্যমে পরিচালিত হবে। সরকারের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

আসিফ নজরুল বলেন, উচ্চ আদালত ও নিম্ন আদালতের আর্থিক অনুমোদন দেওয়ার ক্ষমতা দেওয়া হবে প্রধান বিচারপতিকে।

তিনি জানান, সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি ৫০ কোটি টাকা বা তার কম হয় সেক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন। এটা আর কারোর অনুমোদনের প্রয়োজন হবে না। ৫০ কোটি টাকার বেশি হলে তখন প্রধান বিচারপতি পরিকল্পনা কমিশনের মাধ্যমে এটা একনেকের সভায় উপস্থাপন করবেন। অর্থাৎ ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে।

এটা প্রধান বিচারপতির আর্থিক স্বাধীনতার একটা দিক বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের