হোম > জাতীয়

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন ডা. জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও দেশটির ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পৌঁছালে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই দেশের বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে কুশলবিনিময় এবং বিভিন্ন বিষয়ে আন্তরিক আলোচনা হয়।

মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের জীবনসঙ্গীসহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা অংশ নেন। এ সময় ডা. জুবাইদা রহমান বিভিন্ন দেশের প্রতিনিধি ও অতিথিদের সঙ্গেও কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা তুরস্কে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন দিনের এই সরকারি সফরে তাঁর সঙ্গেই তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এমপির বাড়িতে আগুন পেট্রোল বোমায় নয়, শর্ট সার্কিট হতে পারে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপির সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিন দফায় স্বর্ণের দাম কমল ৭৬৯৮ টাকা

মাউশির পরিচালক মীর জাহিদা নাজনীনকে ওএসডি

সংসদ সদস্যের বাড়িতে হামলা গুরুতর বিষয়, দ্রুত ব্যবস্থার নির্দেশ স্পিকারের

এমপির বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী