হোম > জাতীয়

গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া

সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

বিশেষ প্রতিনিধি

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া। বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জনগণের সরাসরি মতামত গ্রহণের একমাত্র গণতান্ত্রিক পথ হলো গণভোট।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে বিচার বিভাগের স্বাধীনতা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা, সাংবাদিকের কলমের স্বাধীনতা, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করার পথে অগ্রসর হওয়া।

দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, এই গণভোট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। এটি একটি নৈতিক ও নাগরিক সিদ্ধান্ত।

মন্ত্রণালয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ থেকে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ নামকরণ রাষ্ট্রের একটি সুস্পষ্ট রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে প্রতিফলিত করে। এটি নারীর করুণা বা দয়ার জায়গা থেকে বের করে অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ