হোম > জাতীয়

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননায় ছাত্র জমিয়তের তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কোরআন শরীফ অবমাননার ঘটনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এই নিন্দা জানান।

তারা বিবৃতিতে বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে এমন জঘন্য দুঃসাহস এই জাতির ঈমানী চেতনাকে উপহাস করার শামিল। এ ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড কোনভাবেই বরদাশতযোগ্য নয়।

ছাত্র জমিয়ত নেতারা বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি,অপরাধীকে অবিলম্বে আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাস্তির মুখে না ঠেলে বরং ‘সেইফ এক্সিট’ দিয়ে পার পাওয়ার সুযোগ করে দিয়েছে। এই ভূমিকা শুধু দায়িত্বজ্ঞানহীনতাই নয় বরং দেশের মুসলমানদের ঈমানী আবেগ-অনুভূতির প্রতি প্রকাশ্য অবমাননা।

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অপরাধীর বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে কোরআনের মর্যাদা রক্ষায় আমরা যেকোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের