হোম > জাতীয়

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

আমার দেশ অনলাইন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত এবং বিগত দিনে কোনো সরকারই তাদের প্রতি যথাযথ নজর দেয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ডিজ্যাবিলিটি রাইটস বাংলাদেশ (ডিআরবি)-এর যৌথ উদ্যোগে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ এবং ডিআরবির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে সবচেয়ে অবহেলিত। কোনো সরকারই তাদের প্রতি যথাযথ নজর দেয়নি। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।’ এ সময় তিনি ডিআরবির উত্তরোত্তর সাফল্য কামনা করে আশাবাদ ব্যক্ত করেন যে, সংগঠনটি ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করবে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য ও ডিআরবির সভাপতি মির্জা রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম এবং ডাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েম। এ ছাড়া ডিআরবির উপদেষ্টামণ্ডলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. শাহীনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিআরবি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া হাসান। আলোচনা সভা শেষে ডিআরবির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান: মন্ত্রী

হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক

সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক