হোম > জাতীয়

রাজধানীতে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর থানার নিষিদ্ধ সংগঠন ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজুকে (৩০) একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক, নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন প্রধান সড়ক, নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজু ওই অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতো। রিভলভারটি জব্দ করে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক

অসম চুক্তি বাতিল ও নিজস্ব সম্পদ ব্যবহারের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঈদে মিলাদুন্নবীতে ছুটি পাবেন না যারা

নৌপথের নাব্যতা ফেরাতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী

গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর

২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

সাংবাদিক শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক