হোম > জাতীয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার, আসতে পারে নির্বাচনী রোডম্যাপ

বিশেষ প্রতিনিধি

জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন থেকেও ভাষণ সম্প্রচার হওয়ার কথা রয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন বলে জানা গেছে। সর্বশেষ গত ২৫ মার্চ প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন।

সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ভাষণ হলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। এতে জুলাই গণহত্যার ২০ তারিখ কার্যক্রম, সরকারের সংস্কার ও আগামী নির্বাচনের প্রসঙ্গ আসতে পারে। জাতির উদ্দেশ্যে দেওয়া আজকের ভাষণে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য প্রধান উপদেষ্টার এর আগে জাতির দেওয়া ভাষণে নির্বাচনের একটি সময়সীমা তুলে ধরেছিলেন। সেখানে তিনি চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন। আজকের ভাষণে সুনির্দিষ্টভাবে জানানোর সম্ভাবনা রয়েছে যে, কোন মাসে নির্বাচন হবে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত