হোম > জাতীয়

শুনানির চতুর্থ দিনে ৫৩ জনের প্রার্থিতা মঞ্জুর

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিন শেষে ৫৩ জনের প্রার্থিতা মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এ শুনানি চলছে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের নাকি চার সদস্য ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ইসিতে মোট ৭০টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে। নামঞ্জুরকৃত ১৭টির মধ্যে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে করা ২টি আপিল খারিজ করা হয়।

শুনানি শুরুর পর প্রথম পর্বে মোট ৩৬টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ২৯ জনের আপিল মঞ্জুর হয়েছে এবং ১২টি আপিল নামঞ্জুর হয়েছে। শুনানির দ্বিতীয় পর্বে ২৪টি আপিল মঞ্জুর হয়েছে এবং ৫টি আপিল নামঞ্জুর হয়েছে।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ