হোম > জাতীয়

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ

আমার দেশ অনলাইন

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। দুই দেশের মধ্যে বিদ্যমান বিপুল অনাবিষ্কৃত সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও এ সময় আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। প্রতিমন্ত্রী বাংলাদেশি শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

এ সময় হাইকমিশনার বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে মালদ্বীপের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। হাইকমিশনার মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসাও করেন।

রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ সরকারের অব্যাহত সমর্থনের জন্য প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন এবং উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

পীরগাছায় ভেজাল সার তৈরির কারখানা সন্ধান, মালামাল জব্দ

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি