হোম > জাতীয়

এবার যে ৭ দলের সঙ্গে বসছেন ড. ইউনূস

আতিকুর রহমান নগরী

সমসাময়িক বিষয় নিয়ে সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দলগুলো ও সংগঠনটি হচ্ছে-এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথকভাবে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি প্রথমে জামায়াত, এরপর এনসিপি এবং শেষে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনের পক্ষের গুরুত্বপূর্ণ এই তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় সরকার।

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতিও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল দুটির নেতারা রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের এ অবস্থানের কথা জানান। তারা বলেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় পার্টির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হোক।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ বিকাল ৫টায় নিম্নোক্ত সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত