হোম > জাতীয়

পদত্যাগ করায় ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য হয়েছে: স্পিকার

সংসদ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের সঙ্গে সঙ্গে আসনটি শূন্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এসব কথা জানান স্পিকার।

স্পিকার বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তাঁর এই আসনটি শূন্য হয়ে গিয়েছে।

তিনি আরো বলেন, আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট আসার পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো। গেজেট আসলে পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব।

স্পিকার বলেন, ‘সংসদের বিধান হলো এই যে এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।’

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা স্পিকারের

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণে সরকারের পরিকল্পনা কী, জানালেন ধর্মমন্ত্রী

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার

গোপালগঞ্জে অস্ত্রধারীদের ধরতে পুলিশ কাজ করছে: তথ্য উপদেষ্টা