হোম > জাতীয়

বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।

বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ১৯৯১ সালের পর এটিই ছিল দেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন।

থার্ড টার্মিনালের সফট ওপেনিং ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

‘হাসিনা সরকারের নির্বাচন জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে পারেনি’

দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই

বিভিন্ন বিদেশি দূতাবাসে হুমকির বিষয়ে কাজ করছে পুলিশ

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, কমতে শুরু করেছে লোডশেডিং

নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

নিয়ন্ত্রণ নয়, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু

অষ্টগ্রামে বন্ধ ১৭৮ কোটি টাকার সেতু নির্মাণ