হোম > জাতীয়

বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আতিকুর রহমান নগরী

পুরান ঢাকার আরমানিটোলার বাবুবাজার এলাকায় হাজী টাওয়ার নামের একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ষষ্ঠ তলায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং জানিয়েছে, খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে সদরঘাট ও সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি করে ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটসহ মোট নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।

এসআর

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী