হোম > জাতীয়

হাসিনাকে ফেরত আনার ব্যাপারে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাব।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসিনার প্রত্যর্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি জানান, তিনি এ ধরনের খবর কেবল গণমাধ্যমে দেখেছেন।

তিনি বলেন, আমি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাইনি।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে বাংলাদেশি আদালতে তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক মামলায় দণ্ডিত হন।

গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সর্বশেষ রায়ের পর তাকে ফেরত আনতে ঢাকা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন।

বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তি ও এআই ব্যবহারের পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

৬ মাস থেকে ৫ বছরের শিশু পাবে হামের টিকা

ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞায় দৃঢ় অবস্থান বজায় রাখার আহ্বান

অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় নির্বাচন

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

মার্চে সড়কে নিহত ৬১৯, আহত ১৫৪৮

১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার, যুবককে গ্রেপ্তারের বিষয়ে যা জানা গেল

দোকানপাট বন্ধ ও খোলার সময়সূচি পুনর্বিবেচনার প্রস্তাব

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক