হোম > জাতীয়

বাংলাদেশের পানিসীমা থেকে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী।

শনিবার (২ আগষ্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলাসহ জেলদের আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী।

সমুদ্র থেকে আটক এফ,বি পারমিতা নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রোববার (৩ আগষ্ট) বিকেল ৪টায় মোংলার দিগরাজে নৌ-ঘাঁটিতে নিয়ে এসেছে।

ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। এ সকল জেলেদের বাড়ী ভারতের দক্ষিণচব্বিশ পরগনা জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘সমুদ্রসীমা লঙ্গন আইনে বেআইনিভাবে এদেশের পানিসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। সোমবার সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ,বি ঝড় ও এফ,বি মঙ্গল চন্ডি নামক দু’টি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

নদীতে ‘টাকার বস্তা ভাসছে’, যা জানা গেল

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

হাম পরিস্থিতি দেখতে এমপিদের এলাকায় পাঠানোর প্রস্তাব সংসদে

১৫ দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৩১৪, আক্রান্ত ৪২৩

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে ৪ মন্দিরে আর্থিক সহায়তা

কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি: কৃষিমন্ত্রী

বিরোধীদলের ওয়াকআউট নিয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিন মাসে ফ্যামিলি কার্ড পাবে আরো ৩০ হাজার পরিবার

বিরোধীদলের ওয়াকআউট সংসদ সংস্কৃতির অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী