হোম > জাতীয়

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরও এক হাজার ২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ১০ জনের মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর বাকি নয়জনের মৃত্যু হয়েছে হামজনিত উপসর্গে।

গত ১৫ মার্চ থেকে হামে মৃত্যুর সংখ্যা ৫০ এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪০ হাজার ৪৯১ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৪ হাজার ৯০ শিশু বাড়ি ফিরেছে।

এমপি

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে পারস্পরিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর

ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে

এমন আবহাওয়া এক দশকে আর কখনো দেখা যায়নি

তিস্তার পানি বিপৎসীমার নিচে, বন্যা পরিস্থিতির উন্নতি

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

চলতি মাসেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

বাজেট পাশে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াত এমপি

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

গুজব-অপপ্রচারকারীদের সাইবার আইনে অন্তর্ভুক্তি হচ্ছে