হোম > জাতীয়

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশ ৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য অবসর বয়স ৬৫ বছর করা এবং সংসদে শিক্ষক নেতৃত্বের প্রয়োজনে ৩০টি আসন বরাদ্দের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। এই দাবিতে আগামী ৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ভুক্ত বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষ্যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদানের দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, শিক্ষকদের চাকরির নিরাপত্তা নেই, আর্থিক নিশ্চয়তা নেই, সামাজিক মর্যাদা নেই। ফলে শিক্ষকরা শ্রেণিকক্ষে উন্নত পাঠদানে সক্ষম হচ্ছে না এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি হচ্ছে না। শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিকল্প নেই। অবিলম্বে শিক্ষকদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, নগর-মহানগর শিক্ষকদের যৌক্তিক নগর-মহানগর ভাতা, চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। এছাড়াও তিনি শিক্ষকদের জন্য জাতীয় সংসদে ৩০টি আসন বরাদ্দের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আলমগীর হোসেন (পিরোজপুর), অধ্যাপক কাজী মো. মাইন উদ্দিন (ঢাকা), অধ্যাপক আব্দুল আউয়াল (টাঙ্গাইল), অধ্যাপক আমজাদ হোসেন (ময়মনসিংহ), অধ্যক্ষ মো. সেলিম মিয়া (ফরিদপুর), অধ্যাপক মোশাররফ হোসেন লিটন (চাঁদপুর), অধ্যাপক মঞ্জুরুল ইসলাম (দিনাজপুর), মোল্লা নজরুল ইসলাম (গাজীপুর), অধ্যক্ষ রুহুল আমিন ব্যাপারী (বরিশাল), অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার (সিলেট), অধ্যাপক মনিরুল হক বাবুল (খুলনা), অধ্যক্ষ কামরুন নাহার লিজি (ঝিনাইদহ), অধ্যাপক উসমান গণি (চট্টগ্রাম), অধ্যক্ষ মকবুল হোসেন (যশোর), বাশিস প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক (কুমিল্লা), মো. শিহাবুর রহমান (মৌলভি বাজার), মো. আয়েন উদ্দিন (কুষ্টিয়া), বি.জি নওশের (নরসিংদী), ইমরুল কায়েস (ফরিদপুর), ইউসুফ আলী (নাটোর), শহিদুর রহমান (বাগেরহাট) প্রমুখ।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন