হোম > জাতীয়

প্রথম ১২ ঘণ্টায় ভিউ ১০ লাখেরও বেশি

আমার দেশ-এ প্রকাশিত প্রতিবেদন

স্পোর্টস রিপোর্টার

পুনঃপ্রকাশের প্রথম দিনেই পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছে পাঠকনন্দিত দৈনিক আমার দেশ। দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর রোববার ছাপার হরফে পাঠকদের হাতে পৌঁছায় পত্রিকাটি।

পত্রিকার প্রধান শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। ‘হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন’ আমার দেশের নির্বাহী সম্পাদক ও প্রধান প্রতিবেদক সৈয়দ আবদাল আহমেদের ওই প্রতিবেদনটি শুধু পত্রিকায়ই নয় আমার দেশ-এর ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়।

এরপরই দেশ-বিদেশের দর্শকদের সেই প্রতিবেদনটি দেখার ক্ষেত্রে তাদের উচ্ছ্বাস ও আগ্রহের ছাপ ছিল লক্ষ করার মতো। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ওই প্রতিবেদনটির ভিউ হয় ১০ লাখেরও বেশি। এটি পত্রিকার প্রতি পাঠকদের ভালো লাগা ও ভালোবাসার এক বহিঃপ্রকাশ হিসেবে মনে করা যেতে পারে।

পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে প্রথম ১২ ঘণ্টায় প্রায় ১০ হাজার দর্শক মন্তব্য করেছেন। ওই সব মন্তব্যে পাঠকরা আমার দেশের প্রতি তাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসার কথা জানিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনকে সাহসী উল্লেখ করে আগামী দিনগুলোয় আমার দেশ দেশের স্বার্থে এ ধরনের আরও প্রতিবেদন প্রকাশ করবে বলেও মন্তব্য করেন। শাহাদাত হোসেন নামে একজন পাঠক মন্তব্যে লেখেন, ‘এত দিন বহু রিপোর্ট হয়েছে কিন্তু এমন একটি রিপোর্ট হয়নি। ধন্যবাদ আমার দেশকে।’ লাবণ্য নামের আরেক দর্শক মন্তব্য করেছেন, ‘প্রথম দিনেই ঝড় তুলে ফেলেছে আমার দেশ। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমার দেশ পত্রিকাকে আন্তরিক শুভেচ্ছা।’

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ