হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত

আইনমন্ত্রী

আমার দেশ অনলাইন

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক্ষেত্রে সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়ে যাচাই-বাছাই করা হয়েছে। জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সবাই একমত হয়েছেন বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রায় সবগুলো অধ্যাদেশ নিয়েই কাজ করা হয়েছে। আর যে কয়েকটি বাকি আছে, আগামী ২৯ তারিখে সেগুলো নিয়ে আলোচনা করব। পর্যালোচনা শেষ হলে রিপোর্ট জমা দেব।

তিনি আরো বলেন, জুলাই সনদের বাইরে এখন পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এটি আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর ও রেসপেক্টেড জায়গা। সংবিধান ও জুলাই সনদ—দুটোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল তাদেরকেই দিতে হবে

৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে একটা গোষ্ঠী যোগাযোগ করছে

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউক কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করার নির্দেশ

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ২৮ হাজার ৩৬৫ সদস্য ও কর্মচারী

‎নদীর সাথে দেশের ভাগ্য জড়িত: পানিসম্পদ মন্ত্রী

জুলাইযোদ্ধা সাব্বিরের মুক্তির দাবিতে জুরাইনে বিক্ষোভ

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী