হোম > জাতীয়

বিমানের সক্ষমতা বাড়াতে বোয়িং ক্রয় ও এয়ারবাস লিজ নিতে সরকারের উদ্যোগ

স্টাফ রিপোর্টার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, পাশাপাশি ডেলিভারিতে দীর্ঘ সময় লাগায় অন্তর্বর্তী সমাধান হিসেবে এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত শনিবার জানিয়েছেন, ১৪টি বোয়িং বিমান কেনার বিষয়ে নীতিগত অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং এখন শুধু চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।

খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের এই প্রস্তাবিত চুক্তিতে বোয়িং-এর ড্রিমলাইনারসহ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং আঞ্চলিক রুটের জন্য বোয়িং ৭৩৭ মেক্স অন্তর্ভুক্ত থাকতে পারে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়ানো হবে। তবে এসব উড়োজাহাজ সরবরাহ পেতে প্রায় পাঁচ বছর সময় লাগতে পারে। এ কারণে তাৎক্ষণিক সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে লিজিংয়ের পথে হাঁটছে সরকার।

প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের জন্য ড্রাই লিজিং পদ্ধতিতে উড়োজাহাজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস-এর সঙ্গে আলোচনা চলছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে প্রায় ১৪টি উড়োজাহাজ পরিচালনা করছে, যেখানে চাহিদা পূরণে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

এছাড়া বিমানের কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও অদক্ষতা দূর করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। জনবল সংকট কাটাতে নিয়োগ প্রক্রিয়াও জোরদার করা হয়েছে।

হজ কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সব প্রস্তুতি সৃম্পন্ন হয়েছে এবং হজযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হয়েছে।

সরকারের লক্ষ্য, বহর সম্প্রসারণ, কাঠামোগত সংস্কার এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে বিমানকে আন্তর্জাতিক মানের একটি এয়ারলাইনে রূপান্তর করা।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসী, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ