হোম > জাতীয়

মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার থেকে দুই দফায় অনুষ্ঠিত হবে সংসদ অধিবেশন। প্রথম দফায় সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু করে দুপুরে মুলতবি দেওয়া হবে। এরপর বিকাল সাড়ে তিনটায় শুরু করে রাত পর্যন্ত চলবে। আজ কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে চিফ হুইপ নূরুল ইসলাম জাতীয় সংসদকে জানিয়েছেন।

সোমবার আছরের নামাজের জন্য ২০ মিনিট বিরতি দেওয়া হলেও এক ঘন্টার বেশি সময় পরে মুলতবি বৈঠক শুরু হয়। বৈঠক দেরি শুরুর কারণ সংসদে ব্যাখ্যা দেন চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশ নির্দিষ্ট ৯ এপ্রিলের মধ্যে পাস করতে হবে। কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্দান্ত হয়েছে মঙ্গলবার থেকে সকাল বিকাল দুবেলা অধিবেশন বসবে। প্রয়োজনে শুক্রবারও বৈঠক বসবে। সময় স্বল্পতার কারণে সবগুলো বিলের আগে কপি দেওয়া যায়নি। এজন্য তিনি দুখ প্রকাশ করেন।

তিনি বলেন, যেসব বিলে বিশেষ কমিটিতে সবাই একমত হয়েছিল সেগুলো এখন পাস হয়ে যাক। যেগুলোতে নোট অব ডিসেন্ট আছে বা সংশোধনী আছে সেগুলো আলাদাভাবে আগামীকালের মধ্যে সব উপস্থাপনের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন জুবাইদা রহমান

অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

শান্তিরক্ষায় ভবিষ্যতের মিশনগুলো হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, ৫৪ বছরে কার্যকর হয়নি একটিও

ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য

আলোচনা সভায় বক্তারা

চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ

নিজ দায়িত্ব ফেলে ইসলামী ব্যাংক ব্যবস্থার উপরই কেন এই হস্তক্ষেপ

ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ