হোম > জাতীয়

স্পিকারের সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বুধবার সংসদ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে হাইকমিশনার ইমরান হায়দার স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় তারা দুজনেই চলমান বিশ্ব সংকট এবং নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মত বিনিময় করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

জিয়াউর রহমানকে হত্যার পরের এক সপ্তাহে যা যা ঘটেছিল

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

জুলাইযোদ্ধাকে রাষ্ট্রপতি ‘চুপ্পুর ছেলের’ হুমকি

অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে বুক চিতিয়ে লড়াই করেছিলেন জিয়াউর রহমান

রাষ্ট্রপতি জিয়াকে হত্যার পর জেনারেল মঞ্জুর প্রাণ বাঁচাতে যা করেছিলেন

জিয়াউর রহমানকে হত্যার সময় কেমন ছিল চট্টগ্রামের পরিস্থিতি

সোমবার খুলছে অফিস, ছুটির বাইরে ছিলেন যারা

হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু