হোম > জাতীয়

মার্চজুড়ে ১১৩ রাজনৈতিক সহিংসতা, নিহত ১৮

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্চের এক মাসেই কমপক্ষে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এমনটি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত মাসিক প্রতিবেদনে শনিবার এই তথ্য জানায় সংগঠনটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চ মাসে ফ্রেব্রুয়ারির তুলনায় দেশে রাজনৈতিক সহিংসতা তুলনামূলক কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এছাড়া ওই মাসে অন্তত ৩৪টি হামলার ঘটনায় কমপক্ষে ৫৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বর্তমান সরকারের পাশ না করার সিদ্ধান্ত ‘নতুন সরকারের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে’ বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসী, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ