হোম > জাতীয়

দেড় মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

স্টাফ রিপোর্টার

গত দেড় মাসে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পরিচালিত চলমান বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৮৩ হাজার ৮১৭ জন।

পুলিশ এ সময় ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করেছে।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ৭৬টি, শুটারগান ৩০টি, এলজি ৩৩টি, রিভলভার ১৮টি, বন্দুক ৫০টি, পাইপগান ১৫টি, শটগান ৪টি, রাইফেল ২টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।

এছাড়া, পুলিশ ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের এবং ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

গুম ঠেকাতে আইন হচ্ছে, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ কর্মী পাঠাবে বাংলাদেশ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশে চাকরি হারাবে ৬ লাখ মানুষ

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পান: স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন ও স্বাধীন তদন্তের দাবি

গুমের তদন্ত পুলিশের হাতে থাকা যৌক্তিক নয়