হোম > জাতীয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ

বিবিসি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে ভবিষ্যতে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এই কথা জানান তিনি।

এই পদে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ ছিলেন। দুর্নীতির অভিযোগের মুখে গত সপ্তাহে এই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধানের এই পদটিতে আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সায়মা ওয়াজেদের নিয়োগটি ত্রুটিপূর্ণ এবং ওই পদে নিয়োগের জন্য তার যথাযথ অভিজ্ঞতা ছিল না বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘তার অ্যাপয়েন্টমেন্টটাই ছিল দুঃখজনক এই ধরনের সংস্থাতে। তার কোনো ক্রেডিবল কোয়ালিফিকেশন ছিল না। এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তার ব্যাপারে এটা সারপ্রাইজিং না। এই অ্যাপয়েন্টমেন্টটাও ক্রুটিপূর্ণ ছিল। ওখানে গিয়ে চাপাবাজি করে ভোট দিয়ে কোনোরকম হয়ে গেছে। এগুলাতো বের হয়ে আসবেই। শেখ মুজিব সাহেবের পরিবারের সবগুলা লোক কেমন দুর্নীতির দুর্গন্ধে... মানুষ এদেরকে প্রত্যেক জায়গায় আইডেন্টিফাই করতে পারছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি আন্তর্জাতিক সংস্থাতে এ ধরনের নিয়োগ দেওয়া লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, ‘ইট ইজ অলসো এ শেইম ফর অ্যা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। দে শুড নট অ্যাপয়েন্ট পিপল অন দি গ্রাউন্ড অফ জাস্ট সিম্পলি বিং কানেক্টেড টু এ ফ্যামিলি রেজিম। আই থিঙ্ক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অলসো নিড টু টাইটেন দেয়ার প্রসেসেস।’

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ, জ্বালানি খাত নিয়ে আলোচনা

বিচারপতিদের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৭ দফা দাবি

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ও চাকরিচ্যুতদের মুখোমুখি অবস্থান

আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

নতুন পে স্কেল বাস্তবায়নে জারি হবে সাতটি পৃথক এসআরও