হোম > জাতীয়

আইআইইউসি টেক ফেস্টের অনুষ্ঠানে প্রধান অতিথি আমার দেশ সম্পাদক

চট্টগ্রাম ব্যুরো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) আট দিনব্যাপী টেক ফেস্টের (প্রযুক্তি মেলার) পুরস্কার বিতরণী আগামীকাল শনিবার সীতাকুণ্ডের কুমিরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত ২২ নভেম্বর আইআইইউসিতে এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী। আইআইইউসির কেন্দ্রীয় অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোহাম্মদ ইমাদুর রহমান, বাংলালিংকের নেটওয়ার্ক স্ট্যাটাজি অ্যান্ড পারফরম্যানসের ডিরেক্টর হাসনাত রেজা মাহবুব আলম, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আইআইইউসির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী উপস্থিত থাকবেন।

৫০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১৮ ইভেন্টের মধ্য দিয়ে ১৬তম টেক ফেস্ট অনুষ্ঠিত হয়।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার