হোম > জাতীয়

হাদির হত্যা দেশ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর চক্রান্ত

তাফসীর পরিষদ

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলীতে জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। ছবি : আমার দেশ

জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, শরিফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে দেশে নতুন করে সংকট সৃষ্টি করা হয়েছে। এ হত্যা দেশের জন্য অশনিসংকেত।

শুক্রবার দুপুরের রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগরের একটি হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আধিপত্যবাদী ভারত দেশে তাদের গুপ্তচর দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। হাদিকে হত্যার পর নতুন করে ৫০ জন দেশপ্রেমিক জুলাই যোদ্ধাসহ বরেণ্য আলেম পীর সাহেব চরমোনাই, শায়খে চরমোনাই, মাওলানা মামুনুল হকের নাম হিটলিস্টে রেখে হত্যার হুমকি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা বাকিবিল্লাহ, মাওলানা জালাল হোসাইন, হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলীসহ অন্য নেতারা।

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম আরো বলেন, দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত চলছে। প্রশাসনকে আরো কঠোর হতে হবে। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি