হোম > জাতীয়

হাদির সম্পূর্ণ ব্যয়ভার বহন ও সর্বোচ্চ সহায়তার আশ্বাস সরকারের

আতিকুর রহমান নগরী

শরিফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে এবং শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে তার পরিবারকে।

বুধবার ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন। পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়া বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ২১৩২

চোরাই পথের নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান

দেশি ইভি নির্মাতাদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সড়কে এআই ক্যামেরা, যেভাবে হচ্ছে গাড়ির মামলা

ভারতীয় হেজেমনি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি: মাহমুদুর রহমান

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনে যাত্রীর চাপ কম

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ

ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান