হোম > জাতীয়

জলবায়ু পরিবর্তনজনিত সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ জরুরি

কারিতাসের পরামর্শ সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার

জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর অগণিত মানুষ জীবিকা হারাচ্ছে ও বাস্তুচ্যুত হচ্ছে। বাধ্য হয়ে শহরের বস্তিতে অমানবিক পরিবেশে বসবাস করছে। সেখানে নাগরিক সেবার অভাব যেমন আছে, তেমনি জীবন-জীবিকারও কোনো নিরাপত্তা নেই। এ সংকট সমাধানে আরো সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বুধবার কারিতাস বাংলাদেশের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন ও নগর জীবনের বাস্তবতা: নীতিমালা বাস্তবায়নের বর্তমান অবস্থা’ শীর্ষক একটি জাতীয় পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন।

সভার শুরুতে কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) দাউদ জীবন দাশ জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীসহ দূর্যোগে ক্ষতিগ্রস্ত, বিপদাপন্ন ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি নিরসন, অভিযোজন ও জীবনমান উন্নয়নমূলক সংক্রান্ত কারিতাস বাংলাদেশ কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়।

সভায় উপস্থিত সংবাদকর্মীদের কাছে জলবায়ু পরিবর্তনের ফলে অভিবাসন সংকট বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।

কারিতাসের টেকনিক্যাল অ্যাডভাইজারের ড. জামিল আহমেদের সঞ্চালনায় ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান বক্তব্য রাখেন। ব্রাক ইউনিভার্সির সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আইনুন নিশাত অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। তবে এতে গণমাধ্যমে বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।

পরামর্শ সভায় বলা হয়, গবেষণা সংস্থা রামরু ও এসনিএমআরের মতে, ২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে ১ দশমিক ৬ থেকে ২ দশমিক ৬ কোটি মানুষ জলবায়ূ পরিবর্তনের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হতে পারে। জিআইজেড এর ২০২৩ সালের গবেষণায় দেখা গেছে, শহরে আশ্রয় নেয়া জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসীদের মধ্যে ৫৭ শতাংশই উপকূলীয় জেলা সাতক্ষীরার।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের