হোম > জাতীয়

উৎসবমুখর হোক ঈদুল ফিতর: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, রমজানের পবিত্রতায় সারা বছর অতিবাহিত করার প্রতিজ্ঞায় ঈদ হোক উৎসবমুখর।

তিনি বলেন, রমজানের পুরোটা মাসজুড়ে আমরা সিয়াম-সাধনা করেছি। তাকওয়া অর্জনের চেষ্টা করেছি, গুনাহ থেকে বেঁচে থাকা এবং নেকির কাজ বেশি বেশি করার চেষ্টা করেছি। এর ফলে ব্যক্তি জীবনে একধরনের শুদ্ধতা এসেছে। জাতীয় জীবনেও শরীয়াহ পালনের প্রতি আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হয়েছে। ঈদের পরেও ব্যক্তি ও জাতীয় জীবনে এর ধারাবাহিকতা রক্ষা করতে পারলে প্রকৃত সাফল্য আসবে।

গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বাণীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ঈদ একটি ধর্মীয় ইবাদত। হজরত ওমর রাদিআল্লাহু তাআলা আনহু গুনাহ মাফ না হওয়ার ভয়ে ঈদের দিন কান্না করতেন। তাই ঈদ পালনে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। ভিনদেশি অপসংস্কৃতি যাতে ঈদের উৎসবে প্রবেশ না করে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ঈদ বাঙালির হাজার বছরের চর্চিত একটি প্রধান উৎসব। অতীতের সুলতানি ও মুঘল আমলের ঐতিহ্য মিশে আছে এই উৎসবের সাথে। ঈদকে সামাজিক সম্পর্ক উন্নয়নে কাজে লাগাতে হবে।

দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে চরমোনাই পীর বলেন, সমাজের গরিব-দুঃখীদের পাশে দাঁড়াতে হবে। সামাজিকতার কারণে যারা দারিদ্র্যকে আড়াল করে রাখে তাদের পাশে দাঁড়াতে হবে। সমাজের একজন ব্যক্তিও যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে সবাই সচেষ্ট হলে একটি অন্তর্ভুক্তিমূলক ঈদ আমরা উদযাপন করতে পারব।

ঐতিহাসিক লংমার্চ ছিল পানির অধিকার প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ

চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

ঈদযাত্রায় ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ

হাম রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে

বাংলাদেশের চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি খাত হবে

সরকার ভবিষ্যতেও সমঅধিকারভিত্তিক রাষ্ট্রনীতি অনুসরণ করবে

শনিবার ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ