হোম > জাতীয়

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার সকালে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের ‘সীমান্ত গৌরব’-এ তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল শহীদদের সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করে। বিজিবি জনসংযোগে কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দিবসের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের পরেই পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবির সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

নির্বাচন প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সরকার

সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি

ভোটকেন্দ্রে ২৫৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে: প্রেস সচিব

শিক্ষা আইন ২০২৬: জাতীয় ঐকমত্য ছাড়া গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন সমীচীন নয়

ভোট পারফেক্ট করাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

কাল থেকে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ব্যালটসহ নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল

ইশারা ভাষা করুণা নয়, অধিকার—রাষ্ট্রই তা নিশ্চিত করবে: উপদেষ্টা শারমীন

গাজীপুরে ব্যালট বিতরণ রোববার

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান