হোম > জাতীয়

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় করা মামলায় আব্দুল জলিল মণ্ডল আসামি ছিলেন। তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তিনি অভিযুক্ত। আদালতের জারি করা পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।”

পুলিশ সূত্র জানিয়েছে, সম্প্রতি মামলাটির তদন্ত নতুন করে গতি পায়। বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই-বাছাই এবং সাক্ষ্য সংগ্রহের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সাবেক এই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুল জলিল মণ্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৬ সাল পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিএমপিতে অতিরিক্ত কমিশনার হিসেবে কাজ করেছেন। পরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

সরকারি চাকুরেদের বেতন বাড়ছে ১৪২% পর্যন্ত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

আইপিইউ সেক্রেটারিকে আ.লীগের চিঠি, জবাব দিলেন সংসদ সদস্যরা

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

লঘুচাপেও কাটছে না ভ্যাপসা গরম, ভাদ্র-আশ্বিনজুড়েও অস্বস্তি থাকতে পারে

পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউজিসি

কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি