হোম > জাতীয়

বাহরাইনে নিহত তারেকের পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করা হবে

বিমানবন্দরে প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের লাশ গ্রহণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

শুক্রবার সন্ধ্যায় গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তারেকের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তারেকের লাশ গ্রহণ করেন তারা।

এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা আমাদের নিয়ম অনুযায়ী এখন দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা দিচ্ছি। আরও ৫০ হাজার টাকার চেক দিয়েছি। এরপর ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা করা হবে। তার ইন্সুরেন্স অনুযায়ী পরবর্তীতে তার পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করা হবে। মধ্যপ্রাচ্যের এ সংকট সময়ে প্রধানমন্ত্রী সবসময় প্রবাসীদের খোঁজ-খবর নিচ্ছেন।

এর আগে গত ২ মার্চ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন তারেক আলী। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনের ‘দ্রাইডক’ নামক একটি শিপইয়ার্ড কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের