হোম > জাতীয়

বকেয়া পরিশোধের আশ্বাসে রেলপথ ছাড়লেন আন্দোলনকারীরা

আতিকুর রহমান, চবি

আগামী বৃহস্পতিবারের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বেতন দেওয়া হবে, এমন আশ্বাসে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে এ সময়ের মধ্যে বেতন না পেলে আগামী রোববার আবারও আন্দোলনে নামবেন বলে সতর্ক করেছেন তারা। মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে রেলপথ ছাড়েন তারা। ফলে তিন ঘণ্টা পর রাজধানী শহর ঢাকার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। আন্দোলনের পর বেলা ১টা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে যায়।

এর আগে আন্দোলনকারী গেটকিপার সাব্বির হোসেন বলেন, এখানে রেলওয়ে ঢাকা বিভাগীয় ম্যানেজার এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বেতনের টাকা তাদের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে। বেতন হিসাব করে অনলাইনে ইনপুট দিতে আর একদিন সময় লাগবে। তারা বলেছে সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে।

তিনি সতর্ক করে আরও বলেন, যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয় তবে রবিবার দিন সকালে আবারও এই আন্দোলন করা হবে। সেদিন কারও আশ্বাসে আমরা রেল লাইন ছেড়ে যাব না। আমাদের বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইন অবস্থান করব।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদের যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকাও আইবাস জটিলতার কারণে তাদের বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে। আমরা তাদের রেল পথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ