হোম > জাতীয়

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একেনসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার তুরস্কে 'আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫'-এর সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের কূটনৈতিক এবং স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

তুরস্ক ও বাংলাদেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সাক্ষাতে উপদেষ্টা তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সরকারের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন।

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সংসদে ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ-মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘট

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

৭১-এর গণহত্যার প্রশ্নে অবস্থান নিলে জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে

নতুন ভোটার ও সংশোধনে শিক্ষাসনদ বাধ্যতামূলক করল ইসি

ইশরাকের পতন ঘটানোর হুঁশিয়ারিতে যা বললেন জামায়াত এমপি

সোনামনিরা কেমন আছো? নকল চলবে না: সংসদে শিক্ষামন্ত্রী

সাপ্লিমেন্টের এলসি খুলতে লাগবে ঔষধ প্রশাসনের অনুমোদন