হোম > জাতীয়

কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, এনবিআর অধ্যাদেশে কোনো পরিবর্তন হবে না: অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার

এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের বিষয়ে সরকারের অনড় অবস্থানের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন এমন সূত্রের দাবি, অর্থ উপদেষ্টা আমাদের কথা শুনেছেন কিন্তু আমাদের দাবি মানেননি।

তিনি বলেন,অধ্যাদেশে কোনো পরিবর্তন হবে না এবং যা আছে তা-ই ভালো। অর্গানোগ্রামে এনবিআর কর্মকর্তাদের দাবি-দাওয়া রক্ষার আশ্বাস দেন তিনি।

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ঐক্য পরিষদ। পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠক করছেন পরিষদের নেতারা। গত ১২ মে সোমবার গভীর রাতে এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে টানা কলম বিরতি পালন করে আসছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। তবে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের কারণে আজকে কলম বিরতি কর্মসূচি স্থগিত ছিল। তবে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানা যায়নি।

এদিকে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এনবিআর নিযে সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী এনবিআর দুটি বিভাগে বিভক্ত হবে। বৈঠকে ঐক্য পরিষদের প্রতিনিধি দলের ১৭ জন ও পরামর্শক কমিটির পাঁচজন অংশ নেন।

বৈঠকে অংশ নেয়া পরামর্শক কমিটির একজন সদস্য বলেন, অর্থ উপদেষ্টা অর্গানোগ্রামে দাবি-দাওয়াগুলো রাখার আশ্বাস দিয়েছেন। দেখা যাক, কী হয়।

এমএস

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান